করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার দাবিতে মানবন্ধন

করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার-বীজ প্রদান এবং বিভিন্ন প্রণোদনা দেওয়াসহ কৃষি ঋণ মওকুফ দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আসাদুজ্জামান স্কুল মার্কেটের সামনে বাংলাদেশ কৃষক সমিতি দলের জেলা শাখার উদ্যেগে এ সমাবেশ করা হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, কৃষক নেতা ওয়াজিউর রহমান রাফেল, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন করোনা দুর্যোগে কৃষকরা অনেক কষ্টে আছে। তাদের উৎপাদিত ফসল ঠিকমত বাজারজাত করতে পারছে না। এমতাবস্থায় কৃষকদের উপযুক্ত প্রণোদনা প্রদান না করলে তারা মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে না।

তারা আরো বলেন, বারবার দাবি করা সত্বেও সরকার কৃষদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করছে না বরং জেলা খাদ্য অফিস সিন্ডিকেট চক্রের হাতে জিম্মি হয়ে আছে। সেই সাথে তারা ২০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত এনজিও ঋণসহ সকল ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর