শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শরীয়তপুর ভেদরগঞ্জের চর কোরালতলি মৃধা কান্দি সজিব সরদার (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে নিজ ঘরের সাথে রাস্তার পাশে (কাইলফা)গাছের ডালে গলায় ছোট বোনের ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সজিব সরদার উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর কোরালতলি মৃধা কান্দি গ্রামের আজিজ সরদারের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার লালমিয়া জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন দীন ইসলাম। পরে সে রাতের কোনো একসময় ঘরের পাশে কাইলফা গাছের সঙ্গে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন,এ ব্যাপারে থানায় ইউডি মামলা শেষে লাশ ময়না তদন্তে জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর