ফেনীতে নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত!

ফেনীতে আজ নতুন করে আরো ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্ত রোগীর সংখ্যা সহ ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪৫ জন।

জেলা সিভিল সার্জন সূত্র আরো জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৪ জন, ছাগলনাইয়ায় ১১ জন, দাগনভূঞায় ৬জন, পরশুরামে ৪ জন ও একজন ফেনী জেলার বাইরের বাসিন্দা।

ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের নমুনায় করোনা পজেটিভ আসে। এদের মধ্যে এক জনের দ্বিতীয় বারের নমুনা পজেটিভ আমার রিপোর্ট ছিল তাই ফেনীতে নতুন আক্রান্তের সংখ্যা ৩৬জন। এছাড়াও জেলায় নতুন করে করোনায় এক জনের মৃত্যু হয়েছে ও ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় ২৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র আরো জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৪ হাজার ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৬৪৫ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২৪৩ জন, সোনাগাজীতে ১০২ জন, দাগনভূঞায় ১৩৪ জন, ছাগলনাইয়ায় ৮৯ জন, ফুলগাজী ৩৫ জন ও পরশুরামে ৩১ জন এবং ফেনীর বাইরের অন্যান্য উপজেলার ১১ জন রোগী রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর