কালিগঞ্জের বাঁশতলা সড়কের বেহাল দশা!

দীর্ঘদিন পুনর্নির্মাণ না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ সাতক্ষীরার কালিগঞ্জ-বাঁশতলা সড়ক।

কালিগঞ্জ উপজেলার মোসলেমের হাঁটখোলা থেকে বাঁশতলা সড়কের কুলিয়া দূর্গাপুর গড়ের মাথা হতে মনোহরপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে অনেকটা ড্রেনে পরিণত হয়েছে।

এই সড়ক দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ বাগদা চিংড়ী রপ্তানিসহ খেঁজুরতলা মৎস্য সেট, মহিষকুড় মৎস্য সেট, বাঁশতলা মৎস্য সেটসহ অন্যান্য বাজারে ঘের মালিকরা মৎস্য সম্পদ বহন করে থাকে। কিন্তু প্রায় সময় মাছ বাহী পিকআপ, ট্রাক, ইঞ্চিন ভ্যান ও সাধারণ ভ্যানে মাছসহ অন্যান্য মালামাল বহনের ক্ষেত্রে দুর্ঘটনায় পতিত হন সংশ্লিষ্টরা।

স্থানীয় জানান, এই সড়কের গাজী দূর্গাপুর টেওরপাড়া ব্রিজের পাশে রাস্তা নিচু হওয়ার কারণে অতিরিক্ত জোয়ারের ফলে রাস্তার উপরে পানি উঠে যায় এবং বর্ষার সময় চলাচল কষ্ট সাধ্য হয়ে পড়ে।

এতে চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়ছে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া, দক্ষিণশ্রীপুর ও বিষ্ণুপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়ী, মহিষকুড়, শ্রীউলা, মহেশ্বরকাটি, থালনা, বারদাসহ অসংখ্য আশপাশের এলাকার হাজার হাজার মানুষ।

দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ এ কার্পেটিং সড়ক পুনর্নির্মাণ না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, কালিগঞ্জ – বাঁশতলা সড়ক পুনর্নির্মাণ করা হোক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর