দেশে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৮

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৩ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৫ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল বুধবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ০৮ জনের। মারা গেছেন ৪৩ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর