ভারতের কানপুরে অনির্দিষ্টকালের জন্য ফুচকা বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কানপুরের ডিসি ড. ব্রহ্মাদেও রাম তিওয়ারি।
টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, কানপুরের ডিসি ড. ব্রহ্মাদেও রাম তিওয়ারি বলেছেন, করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে এই অবস্থায় জনগণের জন্য বাইরের খোলামেলা খাবার বা ফাস্টফুড না খাওয়াই ভালো। তাই গোটা কানপুর শহরে ফুচকা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ড. ব্রহ্মাদেও রাম তিওয়ারি জানান, মুখোরোচক এই খাবারটি সাধারণত টকজলে ডুবিয়ে খেতে হয়। এক্ষেত্রে জলের গুণগত মানের যেমন একটি ব্যাপার রয়েছে, তেমনই ফুচকার সঙ্গে ক্রেতা ও বিক্রেতার সরাসরি হাতের স্পর্শ লেগে যায়। ফলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়।
বার্তাবাজার/কে.জে.পি