পাবনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনা সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহাদত হোসেন (২০)। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শাহাদত হোসেনকে বাড়ির পাশে একটি গাছের সাথে হেলান দিয়ে বসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতের কোনো এক সময় চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত যুবক মাঝে মধ্যে চুরি করতো বলে জনশ্রুতি রয়েছে। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে সেটি তদন্ত করে বলা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর