নোয়াখালীতে আরও ১০৬ জনের করোনা শনাক্ত, মৃত্য ১

নোয়াখালীতে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যৃ ও নতুন করে সর্বোচ্চ ১০৬ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু-৩৯ জন ,আক্রান্ত -১৫৮১ জন ও সুস্থ হয়েছেন ৫৪৮ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, গত ১৫ ও ১৬ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১৭ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। এ যাবৎ ল্যাবে স্যাম্পল প্রেরন -৮৮০৩ টি, প্রাপ্ত ফলাফল- ৭৯৭৭টি।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯৫৪ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন।

করোনার সংক্রমণ ও মৃত্যৃ বেড়ে যাওয়ায় নোয়াখালীর সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। উপজেলার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে পুলিশ।তবে জরুরি সেবাগুলো এর আওতার বাইরে রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর