বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন নিয়ে জটিলতা

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় রাত ১২টা থেকে লকডাউন কার্যকরের কথা জানিয়ে মাইকিং করা হয়েছে। তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার(১৮ই জুন) দিবাগত রাত ১২টা থেকে লকডাউন কার্যকরের কথা জানিয়ে মাইকিং করা হয়েছে। আর এ লকডাউন কার্যকরের বিষয়টি অনেকেই জানেন না।

তবে কারা এই লকডাউনের ঘোষণা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এই লকডাউন নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়া রোধের পাশাপাশি অর্থনীতির চাকা সচলে দেশকে- রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করছে সরকার। আর কোন এলাকা কোন রঙে থাকবে তার জন্য বিভিন্ন নীতিমালাও করা হয়েছে।

এরইমধ্যে জোনভিত্তিক লকডাউনের অংশ হিসেবে কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে। তবে সরকারিভাবে কিছু জানানোর আগেই বসুন্ধরায় লকডাউনের মাইকিং করায় তা নিয়ে অসস্পষ্টতা দেখা দিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর