‘মানুষের পাশে থেকে করোনা মোকাবিলা করার আহ্বান’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় ঢাকাসহ সারাদেশে নির্দেশনা পেলে লকডাউন বাস্তবায়নে জনপ্রতিনিধিদের প্রস্তুতি নিতে।

বুধবার(১৭ই জুন) রাতে এক অনলাইন মিটিং এ নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে করোনাসহ যে কোনো বিপর্যয়ে জনপ্রতিনিধিদের মানুষের পাশে থেকে করোনাসহ সব ধরনের বিপর্যয় মোকাবিলা করার জন্য মেয়রদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সেই সঙ্গে তিনি করোনা সংক্রমিত এলাকা পুরো লকডাউন না করে সাব জোনে ভাগ করার ওপর গুরুত্বারোপ করেন।’

মন্ত্রী বলেন, ‘কোনো একটি ওয়ার্ডে যদি এক লাখ মানুষের বসবাস হয় এবং করোনায় ২০০ জন আক্রান্ত হয় তাহলে এই ২০০ জন যে এলাকায় বাস করে শুধু সেই এলাকাকে লকডাউন করলে কাজ করতে সহজ হবে।’

সাব জোনগুলোকে পরিচালনা করার জন্য ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, এনজিও কর্মীসহ সমাজ সেবকদের নিয়ে কমিটি গঠন করা যেতে পারে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে রেড জোন, ইয়োলো এবং গ্রীন জোন ঘোষণা করার ইখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জোন বা সাব জোন ঘোষণা করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের নয়। জোন ভিত্তিক লকডাউন ঘোষণা করার পর তা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সচেষ্ট হতে হবে।’

এসময় মেয়রদেরকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে সভা বা যোগাযোগ যৌথ ভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজন হলে মন্ত্রণালয়ের সহযোগিতা গ্রহণ করার পরামর্শ দেন স্থানীয় সরকার মন্ত্রী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর