ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় উপজেলা শিক্ষা আফিসার নিহত

পাবনা ঈশ্বরদীর দাশুড়িয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ আলী (৫৬) নিহত হয়েছেন। আশরাফ হোসেনের গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি গ্রামে। তিনি পাবনা শহরে বসবাস করেন।

জানা যায়, শিক্ষা অফিসার আশরাফ আলী প্রতিদিনের মত আজ সকালে সিএনজি যোগে পাবনা শহর থেকে নিজ কর্মস্থল লালপুর যাচ্ছিলেন।

পথে সকাল ১১ টায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা নামক স্থানে তাকে বহনকারী সিএনজিকে একটি ট্রাক চাপা দিলে তিনি মারাত্মক আঘাত প্রাপ্ত হন।

শিক্ষা অফিসার আশরাফ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে তার অবস্থার আরো অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তির পর বিকেল ৪টায় সেখানেই তিনি মারা যান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর