কক্সবাজারে আরও ১ রোহিঙ্গাসহ ৮১ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে নতুন করে আরও ১ রোহিঙ্গাসহ ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জন রোহিঙ্গাসহ ১ হাজার ৭৬৯ জনে।

বুধবার (১৭ জুন) রাতে কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডাঃ মাহবুবুর জানান, মঙ্গলবার কক্সবাজারের ৮ টি উপজেলা ও উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববর্তী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার থেকে সংগৃহীত সন্দেহভাজন ৬৫৩ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ১০৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে নতুন করে ১০১ জনের করোনা পজিটিভ শনাক্ত এবং ২ জনের ফলোআপ ফলাফল করোনা পজিটিভ আসে। বুধবার নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ১০১ জনের মধ্যে এক রোহিঙ্গাসহ জেলার ৮১ জন বাসিন্দা রয়েছে। অন্যদের রয়েছে, জেলার পার্শ্ববর্তী বান্দরবনের ১৭ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩ জন বাসিন্দা। ”

সিভিল সার্জন জানান, জেলায় নতুন আক্রান্ত ৮১ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৫০ জন, টেকনাফ উপজেলার ১০ জন, উখিয়া উপজেলার ৭ জন, মহেশখালী উপজেলার ৪ জন এবং চকরিয়া উপজেলার ৯ জন বাসিন্দা রয়েছে। এছাড়াও রোহিঙ্গা নাগরিক রয়েছে ১ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর