কিশোরগঞ্জে মধ্যরাতে জুয়া খেলার আসর থেকে লক্ষাধিক টাকাসহ ৪০ জুয়াড়িকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।
পুলিশের সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে পুলিশের একটি দল শহরের আখড়া বাজার এলাকার মৃত আব্দুল করিমের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ৩ লাখ ৫৬ হাজার ৯৯০ টাকাসহ ৪০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
এ জুয়াড়িরা শহরের বিভিন্ন জায়গায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে জুয়া খেলতো বলে জানিয়েছে পুলিশ।
বার্তা বাজার/এস.আর