চলমান করোনা পরিস্থিতিতে যাত্রী সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা- নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ও ঢাকা-চট্টগ্রাম রুটের সোনারবাংলা এক্সপ্রেস ট্রেন দু’টি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কেবল ট্রেন দু’টি আবার চালুর বিষয়ে সিদ্ধান্ত নিবে রেলওয়ে কর্তৃপক্ষ।
আগামী ২০ জুন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে সোনারবাংলা ঢাকায় ফিরবে না। একইসাথে ২১ জুন উপকূল লাকসাম থেকে ঢাকায় এসে আর নোয়াখালি যাবে না।
চবাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘যাত্রী কম থাকায় ট্রেনের সংখ্যা কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আপাতত ট্রেনের সংখ্যা বাড়াব না। যাত্রী সংকট থাকায় সোনার বাংলা ও উপকূল ট্রেন আপাতত বন্ধ করা হচ্ছে।’
এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করে গণপরিবহন বন্ধ করে দেওয়ার দুদিন আগে গত ২৪ মার্চ ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল।
বার্তাবাজার/এসজে