নোয়াখালীর সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে উপজেলা পরিষদ লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল হাসান উপজেলা পরিষদ লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ও তার ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিকালে আসা রিপোর্টে এ তথ্য নিশ্চিত হওয়ার পর জনস্বার্থে উপজেলা পরিষদ লকডাউন ঘোষণা করা হয়েছে।
কে.এ.স/বার্তাবাজার