করোনাভাইরাসে আক্রান্ত যশোর-৪ আসনের সাংসদ রণজিত রায়ের পরিবারের আরও ৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। পরিবারের ৬ সদস্যের নমুনা পরীক্ষা করে বুধবার (১৭ জুন) রাতে জানা যায় আরও ৩ জন করোনা পজেটিভ হয়েছে।
বুধবার (১৭ জুন) রাতে এই তথ্য জানান যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।
তিনি জানান, সাংসদ রণজিত রায়ের পরিবারের মোট ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে ১৪ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠানো হয়। বুধবার রাতে ফলাফলে দেখা যায়, ৩ জন পজেটিভ এ ৩ জন নেগেটিভ। আক্রান্ত ৩ জন হলে- রণজিত রায়ের ছেলে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায় (৩৫), তার স্ত্রী ঋষিতা সাহা (২৭) ও তাদের একমাত্র সন্তান নিলম রায় (৩)।
রণজিত রায়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রণজিত রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন।
বার্তাবাজার/এসজে