লকডাউন হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা

প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধ করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাত থেকে এই লকডাউন কার্যকর করা হবে। বুধবার (১৭ জুন) রাতে পুরো বসুন্ধরা এলাকায় মাইকিং করে এই ঘোষণা দেয়া হয়।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মো. মুক্তারুজ্জামান জানান, স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বৃহস্পতিবার রাত থেকে কার্যকর হবে।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের মাধ্যমেই এই লকডাউন করা হবে। সরকারি কোনো সিদ্ধান্তে এটা করা হচ্ছে না। এখনও সরকারের ঘোষণা আসেনি।

বসুন্ধরা আবাসিক এলাকা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করার জন্য মাইকিং করে জানানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর