কিস্তি আনতে গিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মাল্টিপারপাস কর্মী গ্রেফতার
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দ্বীন ইসলাম (৪৯) নামে এক মাল্টিপারপাস কর্মীকে গ্রেফতার তরে পুলিশ। বুধবার অভিযুক্তের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
দ্বীন ইসলাম কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।
কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উপজেলার জালালুর ইউনিয়নের ফেকামারা গ্রামের আবুল কালাম- দ্বীন ইসলামের নিকট হতে সুদে টাকা ঋণ নেয়। সে সুবাদে ঋণের কিস্তির টাকা আনতে দ্বীন ইসলাম আবুল কালামের বাড়িতে যাতায়াত করে। গত ১৩ জুন দ্বীন ইসলাম টাকা আনতে আবুল কালামের বাড়িতে যায়। ঐদিন কালাম ও তার স্ত্রী বাড়িতে না থাকায় তার কিশোরী কন্যাকে দ্বীন ইনলাম ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দ্বীন ইসলাম পালিয়ে যায়।
পরে আবুল কালামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে দ্বীন ইসলামকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। অধিকতর তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে দ্বীন ইসলামকে বুধবার কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/এস.আর