নাটোরে গাঁজাসহ আমির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার মোমিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির রাজশাহীর পুঠিয়া উপজেলার বড় রাঙ্গামাটিয়া গ্রামের মফিজুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মমিনপুর মহাবিদ্যালয়ের পূর্ব পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ৫০০গ্রাম গাঁজাসহ চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী আমির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজশাহী ও পুঠিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
কে.এ.স/বার্তাবাজার