মেহেরপুর জেলাকে গ্রীন জোন ঘোষণা

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে মেহেরপুর জেলা বর্তমানে গ্রীন জোনে রয়েছে।আজ (১৭ জুন বুধবার) দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা শেষে মেহেরপুর জেলা গ্রীন জোনে রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করা হয়।

এসময় ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর জেলার করোনা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি,সিভিল সার্জন ডা; মোঃ নাসির উদ্দিনসহ বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর