নাসিমকে কটুক্তি করে চাকরি হারালেন সেই বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করার দায়ে সাময়িক বহিস্কার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা

আজ (বুধবার) রাতে তার বহিস্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

তিনি জানান, যেহেতু সিরাজাম মুনিরা মামলায় গ্রেফতার হয়ে আছেন তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেফতারের দিন থেকেই কার্যকর হবে। এ বিষয়ে তার ব্যক্তিগত ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠানো হবে।

উল্লেখ্য, গত শনিবার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন সিরাজাম মুনিরা। রোববার দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়ার একটি বাসা থেকে সিরাজাম মুনিরাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানা পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর