ঢাকার কেরানীগঞ্জে এক ফল ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা সাবান ফ্যাক্টরী রোডে, মদিনা নগর এলাকায় ফল ব্যবসায়ী টিটু শেখের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
টিটু শেখ রাজধানীর বাদামতলী এলাকায় ফলের ব্যবসা করেন। তিনি আজ সকাল ৬টার দিকে রাজশাহী থেকে বাড়ি ফিরে এই ঘটনাটি জানতে পারেন। টিটু শেখ জানান, ফল কেনার উদ্যেশে তিনি ৩/৪দিন আগে রাজশাহী গিয়েছিলেন। এই সুযোগে ১০ থেকে ১২ জন মুখোশ পড়া ডাকাত, তার বাড়ির কেচিগেট ও মেইন গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার স্ত্রী ও ছেলের হাত-পা বেঁধে ফেলে।
এসময় ডাকাতরা ঘরের আলমারী ভেঙ্গে প্রায় সাড়ে ৩ ভরি স্বর্নালংকার ও নগদ ১ লক্ষ ৪৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে যাওয়ার সময় তার স্ত্রী ও ছেলেকে হুমকি প্রদান করে বলেন, ”এই ঘটনা পুলিশকে জানালে আবারও ডাকাতি করা হবে ”। এ বিষয়ে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে আবুল কালাম মুরাদ নামে এক এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কে.এ.স/বার্তাবাজার