করোনায় ভারতে মৃত্যুর রেকর্ড, একদিনে ২ হাজারেরও বেশি

প্রাণঘাতী করোনায় ভারতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় আগের সকল রেকর্ড ভেঙে দিয়ে আরও ২ হাজার ৩ জন প্রাণ হারিয়েছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ৯০৩ জন। আক্রান্তও ছাড়িয়েছে সাড়ে তিন লাখ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতে গত মঙ্গলবারের চেয়ে বুধবার মৃতের সংখ্যা একদিনে ২০ শতাংশ বেড়ে ১১ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৯১৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত এখন ৩ লাখ ৫৩ হাজার ৮৭২ জন।

ভারতে চারদিন আগে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ। এদিকে গত দিনে নতুন করে তালিকাভূক্তদের মধ্যে রয়েছে শীর্ষ আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটি তাদের মৃত্যু তালিকায় নতুন করে আরও ১ হাজার ৩২৮ জনের নাম যুক্ত করেছে। তালিকার বাইরে থাকাদের মধ্যে ৮৬২ জনই ছিল প্রাদেশিক রাজধানী মুম্বাইয়ের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবারের হেলথ বুলেটিনে জানিয়েছে, ‌‌‘করোনায় মৃত্যু হয়েছে কিন্তু নাম আসেনি অথবা বিষয়টি স্থগিত ছিল এমন ক্ষেত্রে ঘটনাগুলো নিরীক্ষা করে তা মোট তালিকায় অন্তভূর্ক্ত করা হয়েছে। কাজটি করেছে নিরীক্ষা কমিটি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর