ত্রাণের কার্ড দেবার আশ্বাসে গৃহবধূকে ধর্ষণ করলেন যুবলীগ নেতা!

নারায়ণগঞ্জে করোনা সংকটে ত্রাণের কার্ড পাইয়ে দিবে বলে আশ্বস্ত করে কোউশলে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে যুবলীগের কর্মীর নামে।

আজ (বুধবার) দুপুরের দিকে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে যুবলীগ কর্মীকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

গত সোমবার (১৫ জুন) রাতে উপজেলার রসূলপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। সেখানে ত্রাণের কার্ড আনতে আশ্বাস দেয়া ব্যক্তির বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি।

গৃহবধূ জানান, রোনা দুর্যোগকালীন সময়ে আর্থিক অভাব অনটনের অবস্থার সুযোগে ত্রাণের কার্ড পাইয়ে দেবার কথা বলে স্থানীয় বাসিন্দা মজিবুর তাকে গত বেশ কিছুদিন ধরে নিজ থেকেই নানাভাবে আশ্বাস দিয়ে আসছিলো। গত ১৫ জুন রাতে মজিবুর তাকে ত্রাণের কার্ড নিয়ে যেতে তার বাড়িতে ডেকে নেয়। ওই গৃহবধূ সরল বিশ্বাসে মজিবুরের বাড়িতে গেলে ফাঁকা বাড়িতে জোরপূর্বক তাকে ধর্ষণ করে তাড়িয়ে দেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ভুক্তভোগী নারী দুপুরে থানায় এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আইনের আশ্রয় চান। পরে তার অভিযোগ আমলে নিয়ে মামলা গ্রহণ করা হয়।এ ঘটনায় আসামীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টীম অভিযান অব্যাহত রেখেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর