ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকায় এক নৌ যাত্রী গৃহবধূকে গণধর্ষণ করে সেই ভিডিও মোবাইলে ধারণ করে ৪ যুবক। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা। সেই অভিযোগে শাহীন মোল্যা (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকা চাকরি করেন। ঘটনার দিন সকালে তার স্ত্রী দুই শিশু সন্তান নিয়ে গ্রামের বাড়ি থেকে তার স্বামীর কাছে ঢাকায় যাওয়ার উদ্দেশে রওনা হন। শিশু সন্তানদের নিয়ে হালকা বৃষ্টির মধ্যে উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাটে এসে স্পিড বোটের জন্য যাত্রী ছাউনিতে অপেক্ষা করতে থাকেন। এ সময় বখাটেরা গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন এবং তা ভিডিও ধারণ করেছে বলে অভিযোগ করেন গৃহবধূর স্বামী
পরে পদ্মা নদীর অপর পারে স্ত্রী সন্তানদের অপেক্ষায় থাকা ঐ গৃহবধূর স্বামী হঠাৎ স্ত্রীর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সন্দেহ হলে মৈনাক ঘাট থেকে পদ্মা পার হয়ে গোপালপুর ঘাটে এসে স্ত্রীকে অসুস্থ অবস্থায় খুঁজে পায়।
গৃহবধূর স্বামী জানান, তার স্ত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন অভিযুক্তরা। বিষয়টি স্থানীয় থানায় জানালে পুলিশ চাঁদা পূরণের ফাঁদ পেতে একজনকে গ্রেফতার করে। উপজেলার চরহাজীগঞ্জ বাজার থেকে গ্রেফতারকৃত ওই যুবকের নাম শাহীন মোল্যা (২৫)।
মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, মামলাটির তদন্ত চলছে।
বার্তাবাজার/এসজে