কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২৯ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২০ টি কোভিড পজিটিভ।
আক্রান্ত ২০ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৮, কুমারখালী উপজেলার ৫, খোকসা উপজেলার ১, দৌলতপুর উপজেলার ৬। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ২৭৩ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ২০৬ জন পুরুষ ও ৬৭ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ৪০, ভেড়ামারা ৪০, মিরপুর ২১, কুষ্টিয়া সদর ১২০, কুমারখালী ৩৮, খোকসা ১৪।
কে.এ.স/বার্তাবাজার