মালয়েশিয়া প্রবাসীরা চাইলে মালিক পরিবর্তন করতে পারবেন

মালয়েশিয়ায় এবার থেকে মালিক বা নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকরা। এর ফলে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের একটি সমস্যার সমাধান হলো।

দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বিদেশি কর্মীরা ইচ্ছা করলে নিয়োগকারী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে মানতে হবে শর্ত। যেসব মালিক তাদের কর্মীদের বেতন ভাতা দিতে অক্ষম তারা চাইলে নতুন কোনো মালিকপক্ষের কাছে কর্মিদের স্থানান্তর করতে পারবে।এ নিয়ে নিয়োগকর্তারা দেশটির শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের অপরাধ কর্মের রেকর্ড আছে, যারা আইনি মামলা প্রক্রিয়ার মধ্যে আছে, পলাতক এবং মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশকারীদের জন্য এ সুযোগ প্রযোজ্য হবে না।

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ না পাওয়ায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি কর্মীরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। অবশেষে মালয়েশিয়ার সরকার সেই সুযোগ দেওয়ায় অনেক বৈধ বাংলাদেশি এখন ভালো কাজের সুযোগ পাবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর