রামগঞ্জে অ্যাম্বুলেন্স পিপিই রেইনকোটসহ সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা উপসর্গে ও করোনায় আক্রান্ত হয়ে মৃতদেহের স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স প্রদান এবং মৃতদেহের দাফন-গোসল ও জানাজা দেয়াসহ উপজেলা প্রশাসন কতৃক গঠিত হওয়া স্বেচ্ছাসেবকদের মাঝে পিপিই-রেনইকোট-গামবুটসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবি সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব।

আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবি রক্তদাতা ও মানবিক সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং আমার লক্ষ্মীপুর ফাউন্ডেশনের সহযোগীতায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান দাফনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী উপহার দেন।

আমার লক্ষ্মীপুর ফাউন্ডেশনের পরিচালক সদস্য ডাক্তার আরমান খানের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।

অতিথিবৃন্দ এসময় যার অবদানে করোনার এ ক্রান্তিকালে রামগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে অ্যাম্বুলেন্স, পিপিই, রেইনকোট, মাস্কসহ স্বেচ্ছাসেবকদের জন্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন সে মহান ব্যক্তির জন্য দুই হাত তুলে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া কামনা করেন।

রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও আমার লক্ষ্মীপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান ভূইয়া, রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক হারুন অর রশিদ, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সহ-সভাপতি ইব্রাহীম সোয়েব পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আজিজ শাকিল, কোষাধ্যক্ষ রায়হানুর রহমান, মোঃ আরাফাত, সাঈদ আলম শাহীন, শাহ আলম শাহেদ, শিতাব আযিয, ইমাম মেহেদী শুভ, আরিয়ান শামিম, রাজিব, শুভ, নিশান প্রমূখ।

উল্লেখ্য, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের উপদেষ্টা মন্ডলীর নাম প্রকাশ্যে অনিচ্ছুক সদস্যের আর্থিক অনুদানে আগামী দুই মাসের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স ভাড়া নেয়াসহ ৩শতাধীক পিপিই, অর্ধশত রেইনকোট, ৮০ জোড়া গামবুট, ১হাজার পিস মাস্ক বিতরণের জন্য প্রেরণ করা হয়।

মৃতদেহের দাফন-গোসল ও জানাজার টীমে রয়েছেন, সায়েম পাটওয়ারী, শাহ আলম শাহেদ, শিতাব আযিয, ফয়সাল পাটওয়ারী, মোছলেহ উদ্দীন বাবু, ইমরান পাটওয়ারী, রবিন,রেশমা আক্তারসহ বিভিন্ন এলাকার প্রায় ২৪জন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর