ঠাকুরগাঁওয়ে চিকিৎসকের স্ত্রীসহ ২ জনের করোনা শনাক্ত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১৬৯ জনে।

বুধবার (১৭ জুন) রাত ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত ব্যক্তির বাসা উপজেলার বামুনিয়া গ্রামে।

২৭ বছর বয়সী ওই যুবক নােয়াখালীতে বেঙ্গল গ্রুপে চাকরি করেন। সম্প্রতি বাসায় এলে নমুনা দিয়ে আবারও কর্মস্থল নােয়াখালি চলে যান তিনি। আজ তার রিপাের্টে করােনা পজিটিভ আসে। অপরদিকে হরিপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী। তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের স্ত্রী।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৩ জন, হরিপুর উপজেলায় ২৯ জন, রাণীশংকৈল উপজেলায় ২৪ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।

এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর