ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সুমাইয়া (১৪) ও সোনিয়া (১৪) নামের দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার) সন্ধায় উপজেলার কুটি পোস্ট অফিসের পেছনে রাখা লোহার সিঁড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া কুটি গ্রামের উত্তরপাড়ার বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।
এ বিষয় কসবা থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন বলেন, কুটি পোস্ট অফিসের পেছনে রাখা একটি লোহার সিঁড়ির সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই দুই কিশোরীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। এই দুই কিশোরী সারা দিন এক সঙ্গেই চলাফেরা করে। তারা পরস্পরের বান্ধবী বলে পরিবারের লোকজন জানিয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে