টাঙ্গাইলের মির্জাপুরে দুই দম্পতিসহ একদিনে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শামসুল আলম(৬০) নামে এক ব্যবসায়ী ও সমসের আলি (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত ৯ জুন তারা নমুনা দিয়েছিলেন। নমুনার ফলাফল আসার আগেই তাদের মৃত্যু হয়।
এ নিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ জন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে ,গত ৯ জুন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ জনের নমুনা সংগ্রহ করে ১০ জুন ঢাকায় পাঠানো হয়।
বুধবার মৃত দুইজন ও দুই দম্পতিসহ ১৩ জনের দেহে করোনা শনাক্তের খবর পায় তারা। এছাড়া উপজেলার হাড়িয়া গ্রামের এক বাসিন্দা ইসলামী ব্যাংকের এলেঙ্গা শাখার সিনিয়র অফিসার(৩৭) অন্যত্র নমুনা দিয়ে করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে আজকের ১৪ জনসহ এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে।তাদের মধ্যে ৩ জন মারা গেছেন এবং ২৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিক্ৎিসাধীন রয়েছেন ৫৮ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, আক্রান্তের বাড়িসহ আশেপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।
কে.এ.স/বার্তাবাজার