প্রায় ২ মাস থেমে থাকার পর আবারও চীনের রাজধানী বেইজিংয়ের একটি বাজার থেকে করোনার সংক্রমণ শুরু হয়েছে। যার কারণে বেইজিংয়ের ২৭টি এলাকার লাখ লাখ মানুষকে আবারও লকডাউনের আওতায় আনা হয়েছে।
বিবিসির সংবাদে বলা হয়, বেইজিং থেকে ১২০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ৯ জুলাই পর্যন্ত ট্রেন সার্ভিস অনেক কমিয়ে দেওয়া হয়েছে।শহরটির সকল স্কুল বন্ধ ঘোষণা করার পাশাপাশি সুইমিং পুল, জিম এবং অনেক রকম খেলাধুলাও বন্ধ রাখা হয়েছে।
বুধবার (১৭ জুন) নতুন করে আরও ৩১ জনের দেহে ভাইরাসটি দেখা দিয়েছে। যার ফলে এই সপ্তাহে আরও ১৩৭ জন আক্রান্ত হলো। এর আগে টানা ৫৭ দিন এই শহরে নতুন করোনা রোগী ছিল না।
ধারনা করা হচ্ছে বেইজিংয়ের শিনফানদি নামে বিশাল এক পাইকারি খাদ্যের বাজার থেকে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে।
চীনের মিডিয়াগুলো বলছে, শহরের শিনফানদি পাইকারি বাজারে আমদানি করার স্যামন মাছ কাটার একটি বোর্ডের ওপর প্রথম ভাইরাস শনাক্ত হয়। ঐ বাজারের জেনারেল ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। ঐ বাজারে কাজ করতেন বা গিয়েছিলেন এমন অনেক মানুষকে শহর ছাড়তে নিষেধ করা হয়েছে। প্রতিদিন বেইজিংয়ের এই পাইকারি বাজারে লাখ লাখ মানুষের সমাগম হয়।
বার্তাবাজার/এসজে