কয়েকদিন আগে অনলাইনে আয়োজিত এক নিলামে জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাটটি বিক্রয় করা হয়। সেই এবার বগুড়ায় স্থাপন করা হয়েছে করোনা উপসর্গের লোকদের জন্য ৪টি নমুনা সংগ্রহের বুথ।
আজ (বুধবার) বিকালে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বুথের উদ্বোধন করেন চেম্বার অব কমার্সের সভাপরি মাসুদুর রহমান মিলন। এসময় সাথে উপস্থিত ছিলেন অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজীম তামিম, তাওহীদ হৃদয়সহ ক্রিকেটার সাবিত হোসাইন, ডা: সামির হোসেন মিশু।
স্থাপিত ৪ বুথের মধ্যে একটি ডাক্তার সেফটি চেম্বারও রয়েছে। এর আগে মুশফিকুর রহিম বগুড়ায় ২শ পিপিই প্রদান করেন। প্রতিদিন ৪ টি বুথে ১শ ৫০ জনের নমুনা সংগ্রহ করা হবে।
বার্তাবাজার/এসজে