জীবন সংগ্রামে অনেক ধরণের বাধা আসবে, আর সেই বাধা-প্রতিবন্ধকতা টপকিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে। সে কাজটাই করেছেন নরসিংদীর মেয়ে শাহনাজ। অনেক বাধা আর প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এগিয়ে চলছেন অপ্রতিরোধ্য।
জীবন সংগ্রামে অনেক দু:খ আর কষ্টকে বিসর্জন দিয়ে নিজেকে প্রতিযোগিতার যুগে টিকিয়ে রেখেছেন এক সংগ্রামী নারী শাহানাজ। সমাজে নানা ধরনের পেশা থাকতেও জীবিকা হিসেবে অটোরিক্সা চালিয়ে জীবিকা উপর্জান করছেন ওই সংগ্রামী নারী। দিনে-রাতে যাত্রী পরিবহন করে সংসার চালাচ্ছেন।

শাহানাজের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ের পূব নয়াপাড়া গ্রামে। তার পিতা মৃত শামসুল হক। ২০১৭ সালে না ফেরার দেশে চলে যান তিনি। তারপর থেকে সংসারে শুরু হয় নানান অভাব অনটন। সংসারের হাল ধরতে বাধ্য হয়ে অটোরিক্সা চালানোর সিদ্ধান্ত নেন এই সংগ্রামী নারী।
শাহানাজকে প্রায় সময় ছেলেদের কাছে থেকে ইভটিজিং এ শিকার হতে হয়েছে। প্রতিদিন এমন অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এই সাহসী নারী। কিন্তু এরপরও তার এই জীবন যুদ্ধে কেউ হারাতে পারেনি। তিনি প্রমাণ করে দিয়েছেন যেকেউ চাইলেই নিজেকে পরিবর্তন করে দিতে পারে।
সমাজে শাহানাজদের মতো নারীরা অন্য নারীদের জন্য অনুপ্রেরণা।
বার্তা বাজার/এস.আর