ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে জরিমানা

করোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক না পরাসহ নানা অপরাধে ২৭ জনকে ৫৯ হাজার ২’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার সংক্রমন রোধে জেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। এসময় বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করাসহ নানা অপরাধে ২৭ জনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এস.আর.বার্তা.বাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর