কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে জেল ও জরিমানা

কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত। বুধবার (১৭ জুন) জেলা শহরের বাবরআলী গেট চামড়াপট্টি এলাকায় “এপিক” নামক একটি নকল হোমিওপ্যাথিক ওষুধ কারখানায় অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওষুধ আইন, ১৯৪০ অনুসারে কারখানা মালিক মোঃ তৌহিদুল ইসলাম কে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় বিপুল পরিমান নকল ও নিম্নমানের ওষুধ, লিফলেট, লেবেল সহ বিভিন্ন জাল কাগজপত্র ও সরঞ্জমাদি জব্দ ও ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, কুষ্টিয়া, ড্রাগ সুপার, ও জুডিশিয়াল পেশকার উপস্থিত ছিলেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর