রাজধানীত ২ স্থানে উদ্ধারকৃত দ্বিখন্ডিত মৃতদেহটি এক ফ্লেক্সীলোড ব্যবসায়ীর

রাজধানী ঢাকার দক্ষিণখান ও বিমানবন্দর এলাকা থেকে আলাদা আলাদাভাবে উদ্ধারকৃত মৃতদেহের মাথা ও বাকি অংশের পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম হেলাল উদ্দিন (২৫)। তিনি একজন মোবাইল রিচার্জ ব্যবসায়ী।

আজ (বুধবার) দুপুরে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘গত সোমবার (১৫ জুন) দক্ষিণখান ও বিমানবন্দর এলাকা থেকে মানুষের মৃতদেহের বেশকিছু অংশ উদ্ধার করা হয়। তবে মস্তক মিলছিল না। গতকাল বিকেলে দক্ষিণ খানের গাওয়াইর ভূঁইয়াবাড়ি এলাকার ময়লার স্তূপে একটি ব্যাগের ভেতর থেকে মস্তকটি উদ্ধার করা হয়। পরে মস্তকটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘মৃতদেহের খণ্ডিত অংশ ও মাথা দেখে পরিবারের লোকজন পরিচয় নিশ্চিত করেছেন। তার নাম হেলাল উদ্দিন। তাদের বাসা দক্ষিণখান এলাকাতেই। হেলাল দক্ষিণখানে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।’

মাথাহীন মৃতদেহটি ময়নাতদন্ত শেষে নিহতের ভাই হুজাইফার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে উদ্ধারকৃত মাথাটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

ঠিক কি কারণে হেলালকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। তদন্ত চলছে বলে জানান এসআই জয়নাল আবেদীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর