মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জল হোসেন (২৬) নামের এক ইলেক্টিক মিস্ত্রী মারা গেছেন। নিহত উজ্জল একই উপজেলার শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
বুধবার (১৭ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ভবরপাড়া গ্রামে বিদ্যুতের মেইনপোলে বিদ্যুতের (কেবল) তার কাটতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মিস্ত্রী উজ্জল ভবরপাড়া গ্রামের মসজিদ পাড়ার একটি বাড়িতে বিদ্যুতের মিটার পরিবর্তন করতে যান।
এসময় বিদ্যুতের মেইনপোলের বিদ্যুতের তার (বিচ্ছিন্ন) কাটতে গেলে, অসাবধানবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগে। এসময় সে বিদ্যুায়িত হয়ে গুরুতরভাবে আহত হন। এলাকাবাসিরা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
কে.এ.স/বার্তাবাজার