লক্ষীপুরে মেধাবী আলেম গড়ার প্রত্যয় নিয়ে এগোচ্ছে আইডিয়াল আলিম মাদরাসা

মেধাবী ও কর্মঠ আলেম গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগোচ্ছে লক্ষ্মীপুরের ঐতিহ্য এবং সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা। ২০২০ সালের দাখিল পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়ে বাংলাদেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে অর্জণ করেছে প্রাইভেট এই মাদরাসাটি।

এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১১ জনই এ প্লাসসহ শতভাগ পাস করে। এতে শীর্ষ স্থান হিসেবে প্রতিষ্ঠানটি নাম তালিকায় অন্তর্ভূক্ত হয়। ২০১৩ প্রতিষ্ঠালগ্ন থেকে শতভাগ পাস নিয়ে শুরু হয় এই প্রতিষ্ঠানটির পথচলা। ২০১৯ দাখিল বিজ্ঞান বিভাগে শতভাগ জিপিএ-৫ এর ধারাবাহিকতায় ধরে রেখেছে শিক্ষার্থীরা। এবার মোট ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। বাকিরা এ গ্রেড সহ শতভাগ শিক্ষার্থীই পাস করেছে।

অর্জিত ফলাফলের সন্তুষ প্রকাশ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন। তিনি বলেন, অতীতের ন্যায় এবারো শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ এবং অভিভাবকদের অনুপ্রেরণাই এমন সাফল্য বয়ে এনেছে।

এছাড়াও, জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠোনের তুলনায় এবারও আইডিয়াল আলিম মাদরাসা সেরা প্রতিষ্ঠান হিসেবে প্রমানিত হয়েছে বলেও জানান তিনি। পরীক্ষার্থীদের এমন কৃতিত্বে মহান আল্লাহ রাব্বুল ল আলামীনের শুকরিয়া আদায় করেন এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, অভিভাবক, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ এলাকাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চেয়ারম্যান।

একইসাথে ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা রক্ষা এবং দক্ষ মেধাবী আলেম গড়ার প্রত্যয়ে আলিম ক্লাশে ভর্তির উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন সাহেব।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর