মুন্সীগঞ্জে গোলাপী নামে ১২ বছরের একটি মেয়ে পাওয়া গেছে

মুন্সীগঞ্জ সদরের মানিকপুর থেকে গোলাপী (১২) নামের একটি মেয়ে পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) মুন্সীগঞ্জ পৌর শহরের মানিকপুর হতে তাকে পাওয়া যায়।

মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত পোনে ১০ টার দিকে মানিকপুর এলাকার বাসিন্দা ঝর্ণা বেগম ও ফয়সাল গোলাপী (১২) নামের মেয়েটিকে তাদের বাসার সামনে কান্নারত অবস্থায় পেয়ে তারা পুলিশের খবর দেয়।

পুলিশ প্রাথমিক অবস্থায় তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে মেয়েটি শুধু তার নাম গোলাপী বলে জানায়। পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারায় বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কোন সহৃদয়বান যদি ছবিতে প্রদর্শিত মেয়েকে চিনে থাকেন বা তার আত্মীয় স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে মুন্সীগঞ্জ থানা পুলিশ অথবা কোর্ট পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা গেলো।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর