চলমান মহামারী করোনা মোকাবিলা করতে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবারও দিক নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থা, চিকিৎসা সামগ্রী সংগ্রহ পরিকল্পনা এবং আগামী দিনেও করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত উদ্যোগ পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান।
বার্তাবাজার/এসজে