কুমারখালীতে আষাঢ়ে বৃষ্টিতে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর বাজারে জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। ব্যবসায়ী ও সাধারণ জনগণের অভিযোগ মহেন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইট দিয়ে গেঁথে দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ছাড়াও কুষ্টিয়া পৌর নিচু এলাকার রাস্তা ঘাট এখন হাটু জল জমে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এই কারণে বুধবার (১৭ জুন) মহেন্দ্রপুর বাজারের জমে থাকা রাস্তার পানিতে নেমে প্রতিবাদ করেছে ভূক্তভোগীরা।

ভুক্তভোগী সামছুল খান, হুজুর আলী,সুলতান হোসেনসহ আরো কয়েকজন জানান, বৃষ্টির কারণে আমাদের দোকানের সামনে রাস্তায় পানি জমেছে। বেশী বৃষ্টিপাত হলে অনেকের দোকানের মধ্যে পানি প্রবেশ করে বলে সামনের দিকে ইট দিয়ে গেঁথে দেয়া হয়েছে পানিরোধ করার জন্য। পানির কারনে ক্রেতা আসেননা আমাদের দোকানে। স্কুলের প্রধান ফটকের সামনে ইট গেঁথে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, ব্যবসায়ী ও সাধারণ জনগণের দুর্ভোগ নিরসনের জন্য উত্তর, দক্ষিণ ও পশ্চিম পার্শ্বে রাস্তার উপর স্পীড ব্রেকার দিয়ে এবং স্কুলের সামনে ম্যানহোল করে পাইপ দিয়ে ২/১ দিনের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে স্কুল কর্তৃপক্ষ। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে বসে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর