ধর্মীয় শিক্ষার জন্য বিখ্যাত চট্টগ্রামের হাটহাজারি মাদ্রসার মুঈনে মুহতামিম বা সহযোগী পরিচালক পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন ওই মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদ।
বুধবার (১৭ জুন) মাদ্রাসাটির মজলিসে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে সিদ্ধান্ত হয় বর্তমান মহাপরিচালক আল্লামা আহমদ শফী আমৃত্যু এ পদে থাকবেন।
গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন, আল্লামা আহমদ শফীর ছেলে ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী।
জানা যায়, সকাল ১০টা থেকে বিকালা সোয়া ৩টা পর্যন্ত চলা এই বৈঠকে আড়াই ঘন্টা ইতিবাহিত হওয়ার পর দুপুর পৌনে ১টার দিকে উপস্থিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই মাদ্রাসা পরিচালনা কমিটির মজলিশে শুরার বৈঠকের সিদ্ধান্ত মতে আল্লামা বাবুনগরীকে সহযোগী পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছিল।
এ দিকে শূরা বৈঠক তথা মাদ্রাসার শীর্ষ পদে শাহ আহমদ শফীর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে তৎপরতায় প্রকাশ্যে আসা দুই পক্ষের দ্বন্দ্বে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এমন শংকায় হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন ছিল।
বার্তাবাজার/এসজে