শ্বাশুড়িকে নির্যাতনকারী সেই শিখা রানী গ্রেফতার হয়ে কারাগারে

বরিশালের আগৈলঝাড়ায় ৯৫ বছর বয়সী বৃদ্ধা শ্বাশুড়িকে করোনা আক্রান্ত সন্দেহে নির্যাতনকারী পুত্রবধূ শিখা রানীকে উপজেলার বারপাইকা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাতে শিখা রানীকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন নির্যাতিতা বৃদ্ধার নাতী চন্দন সরকার। ওই মামলায় শিখাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন পুলিশ।

এ বিষয়ে আগৈলঝাড়া থানারে ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নির্যাতনকারী শিখাকে আমরা আটক করি। আহত বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসাসহ ওষুধ ও খাদ্যসামগ্রী দেয়া হয়। এ ঘটনায় নির্যাতিতার নাতী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুত্রবধূ শিখাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, নির্যাতনের শিকার বৃদ্ধা গেনোদার করোনা হয়েছে বলে ২ মাস ধরে তাকে নিজঘরে জায়গা না দিয়ে রাখা হয় মন্দিরের বারান্দায়। গত সোমবার (১৫ জুন) খাবারের জন্য নিজের নামে উত্তোলন করা বয়স্কভাতার টাকা চান শ্রমণ প্রতিবন্ধী ছেলের কাছে। এতে তার ছেলে জগদীশ বেপারী ও শিখা রানী ক্ষিপ্ত হয় তাকে পিটিয়ে জখম করে।

নির্যাতনের সময় বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে জগদীশের স্ত্রী শিখা রানী তাদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং বিষয়টি কাউকে জানালে তাদের নামে মামলা করার হুমকি দেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর