জাবি ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ এর তিন নেতাকে একাধিকবার মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

গত মঙ্গল ও বুধবার রাত দেড়টায় ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল উজ্জামান, জাবি শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম আদীব এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের জয়নাল আবেদিন শিশিরকে মুঠোফোন বার্তার মাধ্যমে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ছবি:বার্তাবাজার।

এই ঘটনায় বুধবার (১৭ জুন) আশুলিয়া থানায় জিডি করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার সাবেক আহ্বায়ক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামান।

তিনি জানান, গত রাত ১টা ৩২ মিনিটে ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে মেসেজ দিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে। তার সঙ্গে ডাকসু ভিপি নুরুল হক নুর ও কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আরও কয়েকজন নেতাকে একই মেসেজ দিয়ে হুমকি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ছবি:বার্তাবাজার।

মেসেজে বলা হয়, ‘খোদার কসম তোদেরকে বাঁচতে দিবো না। তোদের আর লাঠি স্টিক দিয়ে হামলা করবোনা। এরপর থেকে ড্রাইরেক গুলি চলবে।’ এর আগে গতকালও একই নাম্বার থেকে হত্যার হুমকি দেয়া হয় বলে জানান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই নেতা।

উল্লেখ্য, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর ভিপি নুরুল হক নুর কয়েকদিন আগে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলে একই নম্বর থেকে তিনিসহ ৪০-৫০ জন নেতৃবৃন্দকে ক্ষুদে বার্তা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর