সুনামগঞ্জে করোনায় আক্রান্ত মোট ৬৯৯, ‘রেড জোনে’ কার্যকর হয়নি এখনো

সুনামগঞ্জে নতুন করে আরও ৫৮ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৩ জন। এবং মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত ০৪ জন।

আজ বুধবার (১৭জুন) সুনামগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। সুনামগঞ্জ জেলার দুটি পৌরসভা ও একটি ইউনিয়নের পুরো এলাকাসহ ১৫ টি এলাকাকে রেড জোন হিসেবে ইতিমধ্যে চিহিৃত করা হয়েছে।

তবে লকডাউন কার্যকরের কোন সিদ্ধান্ত হয়নি এখনো। বুধবার বেলা পৌঁনে ১১ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, সুনামগঞ্জের ১৫ টি এলাকাকে রেড জোন হিসাবে চিহিৃত করে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এখনো পাওয়া যায় নি। অনুমোদন পাবার পর লকডাউন কার্যকর হবে। তবে এখন আগের নিয়মেই দোকানপাট বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

উল্লেখ্য, গত ১২ ই এপ্রিল জেলার দোয়ারা বাজারে প্রথম এক মহিলার শরীরে করোনা শনাক্ত হয়, এরপর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে করোনায় আক্রান্তের সংখ্যা। এখন প্রতিদিনই প্রায় অর্ধশতাধিক লোক আক্রান্ত হচ্ছেন সুনামগঞ্জে। তবে এই জেলায় সংক্রমণের দিক দিয়ে এগিয়ে রয়েছে ছাতক উপজেলা মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৯০ জন, এবং ২য় অবস্থানে সুনামগঞ্জ সদর উপজেলা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ১৭৫ জন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর