১০ বছর ধরে জটিল কিডনী রোগে ভুগছেন কন্ঠশিল্পী আলিফ

জটিল কিডনী রোগে আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী ও টিভি উপস্থাপক আলিফ আলাউদ্দিন। দেশের নামকরা সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলীর কন্যা আলিফ আলাউদ্দিন প্রায় ১০ বছর ধরে এই সমস্যায় ভোগার পরে ৮০ শতাংশ ড্যামেজ হওয়ার পরেও পরিবার ছাড়া আর কাউকে জানাননি।

এ বিষয়ে জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘আলিফ মানসিকভাবে খুব শক্তিশালী একজন মানুষ। মনের জোরেই রোগটির সঙ্গে লড়াই করছেন তিনি। যে কারণে তার দুটো কিডনির ৮০ শতাংশ ড্যামেজ হওয়ার পরও এতদিন বিষয়টি আমরা জানতাম পারলাম না। হাসিমুখে বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।

তিনি আরও জানান, ‘লকডাউনের আগেই বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলাপ করেন আলিফ এবং কাউকে না জানাতে অনুরোধ করেন। সবশেষ মঙ্গলবার (১৬ জুন) রাতে তার মামা শওকত আলী ইমনসহ আমরা তিনজন আলোচনায় বসে সিদ্ধান্ত নিই- বিষয়টি সবাইকে জানাবার, যাতে করে সবার দোয়া-প্রার্থনায় আলিফ সুস্থ হয়ে উঠেন।’

আলিফ আলাউদ্দীনপলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত ছিলেন আলিফ আলাউদ্দীনের মা বিশিষ্ট কণ্ঠশিল্পী সালমা সুলতানাও। এই রোগের সঙ্গে লড়াই করেই তিনি মৃত্যুবরণ করেন। জেনেটিক্যালি মায়ের এই রোগটি পেয়েছেন আলিফ। তবে যথাযথ চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি। আর এখন চলছে তার একটি কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর