মুন্সীগঞ্জে আজ বুধবার আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৬১ জনের করোনা শনাক্ত হলো। আজ নতুন আরো ২০ জন সুস্থ হওয়ায় জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪ জন। মুন্সীগঞ্জে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩৯ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বার্তা বাজারকে জানান, বুধবার নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সদর উপজেলায় ০৮ জন ও লৌহজং উপজেলায় ১২ জন করোনা শনাক্ত হয়েছে। অন্য ৪ উপজেলায় আজ আর কেউ শনাক্ত হয়নি।
মোট ৪৭৫৩ জন কোয়ারেন্টাইন করেছেন। এদের মধ্যে থেকে ছাড়পত্র নিয়েছেন ২০৭৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইন রয়েছেন ২৬৮০ জন। বুধবার ছাড়পত্র নিয়েছে ৭৪ জন, নতুন কোয়ারেন্টাইনে এসেছেন ১৮৯জন।
কে.এ.স/বার্তাবাজার