ঝিনাইদহে ৫ কেজি ৭শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ আটক ২

ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে পাচারের সময় ৫ কেজি ৭শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ জনকে আটক গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন (৪০) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)।

উদ্ধারকৃত নগদ টাকা ও রুপা। – বার্তা বাজার

ঝিনাইদহ ডিবির ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মেহেরপুর থেকে ঝিনাইদহ হয়ে রুপা ঢাকায় পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ইন্সপেক্টর নজরুল ইসলাম, এস আই আব্দুল আলিম, এস আই সেলিম রেজা, এএসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সন্দেহ হলে একটি মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলের ২ আরোহীকে তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি ৭শ গ্রাম রুপা ও ২২ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর