সরকারি চাল আত্মসাৎ: সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদের ভিজিডির চাল আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।

বুধবার বেলা ১টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের ওই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটির কাছে স্বাক্ষ্য দিয়ে উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আলীপুরা ইউনিয়নের প্রায় শতাধিক ভুক্তভোগী। মিছিলে অংশ নেন আলীপুরা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে ৬১৫ জন সুফলভোগীর ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের চাল আত্মসাতের অভিযোগে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোদ দেন ওই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য। জেলা প্রশাসেন পক্ষ থেকে আজ বুধবার দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তদন্তের আয়োজন করা হয়। তদন্তের কার্যক্রমে স্বাক্ষ্য দেয়া শেষে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর